1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

জীবনের অন্তিম বয়সেও ভোটারদের ধারে ধারে শাহজাহান চৌধুরীর গণসংযোগ 

  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, সাবেক ৪ বারের সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী জীবনের অন্তিম বয়সেও ভোটারদের ধারে ধারে ব্যাপক গণসংযোগ করেন।

শুক্রবার (৩ অক্টোবর ) দুপুরে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার এলাকায় উক্ত গণসংযোগ করেন। ৮০ বছর বয়সেও তিনি প্রতিদিন ছুটে যাচ্ছেন ভোটারদের ধারে ধারে, গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লায়। এতে খুশি সাধারণ ভোটারেরাও। যথই গণসংযোগ করছেন তথয় লম্বা হচ্ছে ভোটার নারী পুরুষের সমর্থকদের সংখ্যা। শাহজাহান চৌধুরী কে পেয়ে কেউ বুকে জড়িয়ে নিচ্ছেন, কেউবা বাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দন বা সমর্থন জানাচ্ছেন আগামী নির্বাচনের জন্য । যার কারণ এবারের গণ সংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন শাহজাহান চৌধুরী। এ সময় উপস্থিত ভোটারদের আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরী কে ধানের শীষের ভোট দিয়ে দীর্ঘ ১৫ বছরের অবহেলিত জনপদের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এসময় শাহজাহান চৌধুরীর সাথে গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফবাসীর প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে। আজকে যে ভালোবাসা ও সম্মান পাচ্ছি, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও দোয়ায় জয়লাভ করে আমি এ অঞ্চলের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে চাই। এলাকাবাসী জানান , সাবেক এই সংসদ সদস্যের আমলে  এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান অবদান ছিলো। তাই এখনও তিনি সাধারণ মানুষের কাছে একজন আস্থার প্রতীক হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, উখিয়া-টেকনাফ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শাহজাহান চৌধুরী তার জনপ্রিয়তা ধরে রাখতে তৃণমূলে নিয়মিত সংযোগ রেখে যাচ্ছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off