1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক অপহরণ ৬!!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৭৪৭ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল,টেকনাফ

কক্সবাজার টেকনাফে মানবতার দোহাই দিয়ে আশ্রিত রোহিঙ্গারা অবশেষে বাঙ্গালীদের অপহরণ পূর্বক মুক্তিপণ আদায় অব্যাহত রেখেছে।
মঙ্গলবার রাতে সশস্ত্র রোহিঙ্গার দল ৬ জন গ্রামবাসীকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে নিয়ে যায়।

পরে গ্রামবাসীদের নিকট থেকে এক বস্তা চালসহ অন্যান্য জিনিসের বদলে ৩ জনকে ছেড়ে দেয়। অপর তিনজনকে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় নিয়ে যায়।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণকারী রোহিঙ্গারা টেকনাফের পাহাড়ে অবস্থানরত সশস্ত্র রোহিঙ্গা আবদুল হাকিম ডাকাত বাহিনীর সদস্য বলে অপহৃতদের পরিবার মনে করছেন। ক্ষেত পাহারা দেয়াকালীন সময়ে পাহাড় থেকে সশস্ত্র দলটি নেমেই কৃষক আবুল হাশেম ও তার দুই পুত্র জামাল এবং রিয়াজুদ্দিন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র শাহেদ (২৫), মৌলভী আবুল কাছিমের পুত্র আকতারুল্লাহ (২৪) ও মৃত মোহাম্মদ কাশেমের পুত্র ইদ্রিসকে অপহরণ করে নিয়ে যায়।

পরে অপহরণকারিরা একই রাতে এক বস্তা চালসহ অন্যান্য পণ্যের বিনিময়ে আবুল হাশেমসহ তার দুই পুত্রকে ছেড়ে দিলেও অপর তিনজনকে গহীন অরণ্যে অস্ত্রধারীরা নিয়ে গেছে। ফিরে আসা অপহৃতরা জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যেকের কাছেই অস্ত্র রয়েছে। বুধবার বিকালের দিকে অপহরণকারীরা অপহৃত শাহেদের মোবাইল নিয়ে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না দিলে শাহেদকে খুন করার হমকি প্রদান করে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুন সিকদার জানিয়েছেন, আমরা উখিয়া-টেকনাফের বাসিন্দারা সংখ্যালঘু হবার কারণে ভয়ে দিন কাটাচ্ছি। বিশেষ করে পাহাড়ে ঘাঁটি করে অবস্থানরত সশস্ত্র রোহিঙ্গার কারণে আমরা প্রতিনিয়ত শঙ্কিত জীবন অতিবাহিত করছি।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, তিনি অপহরণের বিষয়টি শুনেছেন এবং এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off