1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

উখিয়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শহিদের উপর সন্ত্রাসী হামলা |টেকনাফ একাত্তর 

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৩৩ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি,

কক্সবাজারের উখিয়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে বাদশা সিন্ডিকেটের অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ১৯ নভেম্বর সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক দেশ রূপান্তরের উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলামের উপর অতর্কিত হামলা করেছে সন্ত্রাসীরা।

জানা গেছে, ২০ নভেম্বর বিকেল ৩টার দিকে উখিয়া নুরুল হোটেলে চা পানরত অবস্থায় পূর্ব পরিকল্পিত ভাবে নুর মোহাম্মদ বাদশা প্রকাশ সী লাইন বাদশা’র লেলিয়ে দেয়া টিটু বড়ুয়াসহ ১০/১৫ জন সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে দিবালোকে এ হামলা চালায়।

এ সময় তার হাতে থাকা ১টি অপ্পো স্মার্ট ফোন, ১টি নোকিয়া ফোন ও পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক আহত সাংবাদিককে সাথে থাকা সহকর্মীরা উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন হাসপাতালে চিকিৎসারত আহত সাংবাদিক শহীদুল ইসলাম।

এদিকে সংবাদ প্রকাশের পর থেকে সী-লাইন বাদশা ও টিটু বড়িয়া’র নেতৃত্বে লাঠিয়াল বাহিনী সকাল থেকে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছিল। এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উখিয়া উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আমিমুল এহসান খাঁন বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে সংবাদ প্রকাশের পর আজ দুপুরে সরেজমিন পরিদর্শন করে দখলদারকে বৈধ কাগজপত্র থাকলে দাখিল করার নির্দেশ দেয়া হয়। অন্যথায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তিনি এও বলেন, এ সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক শহীদের উপর হামলার বিষয়ে জেনেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off