1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বন বিভাগের সহযোগিতায় হাতি হত্যার অভিযোগ ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,

স্থানীয় বন বিভাগের লোকজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন জায়গায় হাতি হত্যার কার্যক্রম পরিচালনা করে আসছে বলে অভিযোগ রযেছে

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামাবাদে এক বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। ২০ ডিসেম্বর উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন রাজঘাট বিটের ক্যাম্পেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে বন্যহাতির মৃত্যুর ব্যাপারে স্থানীয় বন বিভাগ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

স্থানীয়রা জানান, ফুলছড়ি রাজঘাট বন বিটের ক্যাম্পেরচর নামক স্থানে পাহাড়ের নিচে রহস্যজনক হাতিটি মৃত অবস্থায় পড়েছিল। কে বা কারা হাতিটি হত্যা করেছে কেউ জানে না।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বন্যহাতি মারার কাজটি করে আসছে। এরা বন্য হাতি মেরে হাতির দাঁত, চামড়া ও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ মোটা টাকায় বিক্রি করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন, স্থানীয় বন বিভাগের লোকজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন জায়গায় হাতি হত্যার কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ ব্যাপারে রাজঘাট বিট কর্মকর্তা মোহাম্মদ হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি “একটু পরে বিষয়টি জানাবো” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে বন্যহাতি হত্যা বৃদ্ধি পেয়েছে। কক্সবাজারের বনাঞ্চলে শুধু গত নভেম্বর মাসেই চারটি বন্যহাতিকে গুলি করে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। এই এলাকায় গত দুই বছরে একইভাবে ১৪টি বন্যহাতি হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!