1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম, এসি ল্যান্ড এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩২৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ

মুন্সিগঞ্জ সদরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের ঘর নির্মাণে অনিয়ম ধরা পড়ায় তড়িঘড়ি করে চলছে সংস্কার কাজ। এক মাস না যেতেই ঘরগুলোর দেয়াল, মেঝে ও পিলারে ফাটল ধরেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে সম্প্রতি ক্ষতিগ্রস্ত ঘরগুলো সংস্কার শুরু হয়েছে। অন্যদিকে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নকালীন দায়িত্বরত মুন্সিগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ওএসডি করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেওয়ানকান্দি এলাকার ৭৭টি ঘরের সবগুলোর অবস্থায় বেহাল। দেয়াল-মেঝে-পিলারে ফাটল ধরায় তৈরি হয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থা।

উপকারভোগীরা বলছেন, উঠতে না উঠতেই জরাজীর্ণ দশা ঘরগুলোর। কোনদিন মাথায় ভেঙে পড়ার আশঙ্কাও করছেন অনেকে।

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ক্ষতিগ্রস্ত ঘরগুলোকে অনতিবিলম্বে সংস্কার করার আশ্বাস দিয়েছেন, তিনি জানিয়েছেন, বর্তমান সংস্কার কার্যক্রম শেষ হলেই উপকারভোগীরা আবার এসব ঘরে বসবাস করতে পারবে।

তবে প্রধানমন্ত্রীর উপহার এসব ঘর গৃহহীন মানুষের কাছে স্বপ্ন। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই বসবাস করছেন তারা।

মুন্সিগঞ্জ সদরে প্রথম ধাপে ১০০ টি ঘর বরাদ্দ দেয়া হয়। দ্বিতীয় ধাপে ২০০ টি বরাদ্দ মিললেও বেশিরভাগই নির্মাণাধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!