1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত-৮!

আব্দুর রশিদ (পেকুয়া) কক্সবাজার:

কক্সবাজার জেলার পেকুয়ায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) একটি সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়ির মালিক ও গ্যারেজ মিস্ত্রীসহ ৮জন আহত হয়েছে।

শুক্রবার (২জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, অটোরিক্সার মালিক সদর ইউপির ভোলাইয়াঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), গ্যারেজ মিস্ত্রী রাজাখালী ইউপির বামুলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), পশ্চিম গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মো. শামিম (১৬), শাহাব উদ্দিনের ছেলে তারেক জিয়া (১৩), পুর্বগোঁয়াখালী উত্তর পাড়ার জামাল হোসেনের ছেলে মোঃ তামিম (১৪), পুর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার জুনাইদের ছেলে তাওহীদুল ইসলাম (১৪), পুর্ব গোঁয়াখালী এলাকার আবুল হোসেনের ছেলে নুরুল আলম (১৫) ও উখিয়া বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)।

আহতদের প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেপার করেন।

প্রত্যক্ষদর্শী ফারুক আজাদ জানান, রুহুল আমিনের একটি সিএনজি গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজে জয়নাল নামে এক ব্যক্তি তার সিএনজি মেরামত করতে নিয়ে আসেন। মিস্ত্রী সিএনজি মেরামত করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা নিলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বিস্ফোরণে বিষয় টি নিশ্চিত করে জানান, ঘটনা টি তদন্ত করা হচ্ছে।

error: Content is protected !!