
বিষেশ প্রতিনিধি।
হ্নীলা ২নং ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দিনের মেয়ে কে অপহরণ ও বেলাল উদ্দিন মেম্বার কে মারধরের অভিযোগ এনে মৌলভীবাজারের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত সোমবারের মানববন্ধন ও প্রতিবাদ সভার দৃষ্টিগোচর হয়েছে। যেখানে আমাকে অভিযুক্ত করে বক্তব্য প্রদান করেছেন অনেকেই। তাই উক্ত মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জুনায়েদ বলেছেন,
আমি একজন সাধারণ মানুষ। আল্লাহর রহমতে হ্নীলার মাটিতে আজ পর্যন্ত কারো ক্ষতি করেছি, কারো এক টাকাও অন্যায়ভাবে আত্মসাৎ করেছি এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না, ইনশাআল্লাহ। সবসময় মানুষের পাশে থেকে সততা ও সম্মানের সাথে চলার চেষ্টা করেছি।
প্রতিবাদ ও ব্যাখ্যায় তিনি জানান, সম্প্রতি মৌলভীবাজার এলাকায় গাড়ি চলাচলকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে আমার সাথে বেলাল মেম্বারের কথাকাটাকাটি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরে আমাকে জড়িয়ে তার মেয়েকে অপহরণের মতো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে। আমি এ ধরনের মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র ও মানহানিকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি আমি হ্নীলা তথা এলাকার সম্মানিত জনগণ ও টেকনাফের প্রশাসনের কাছে অনুরোধ করছি, কারো প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করে আমাকে বিচার করবেন। সত্য সবসময় সত্যই থাকে, মিথ্যা কখনো স্থায়ী হয় না।আমি ন্যায়বিচার, সত্য উদঘাটন এবং সম্মান রক্ষার্থে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা। সোমবার (২৭ এপ্রিল) রাতে গণমাধ্যম উক্ত প্রতিবাদ জানান।
প্রতিবাদ কারি ..
মোহাম্মদ জুনায়েদ
পিতা – শাহ আলম
হোয়াকিয়া পাড়া, ৪নং ওয়ার্ড
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
Leave a Reply