1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চালক আটক, মালিক অধরা: ৯০ হাজার ইয়াবার নেপথ্যে টমটম চালক থেকে শত কোটি টাকার ‘নেজাম’ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিন সৈকতে ছাত্রদলের বাইক শোডাউন টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১, পলাতক ২ নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,সভাপতি- তৌকির, সম্পাদক- খোরশেদ কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা 

চালক আটক, মালিক অধরা: ৯০ হাজার ইয়াবার নেপথ্যে টমটম চালক থেকে শত কোটি টাকার ‘নেজাম’

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক ; কক্সবাজার।

 

কক্সবাজারের রামুতে ৩৪ বিজিবির অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কারের চালক আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এই চালানের প্রকৃত মালিক। অভিযোগ উঠেছে, আটক চালক কেবল বাহক, আর পর্দার আড়াল থেকে পুরো চালান নিয়ন্ত্রণ করছিলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আলোচিত মাদক কারবারি নেজাম।

 

এ ঘটনায় আবারও সামনে এসেছে সীমান্তের মাদক কারবারের পুরোনো চিত্র- চালক, বাহক ধরা পড়ে, কিন্তু মূল হোতা থেকে যায় আড়ালে। ফলে অভিযান হয়, মামলা হয়, জব্দ হয় ইয়াবা, কিন্তু থামে না পাচার চক্র।

 

 

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু ৩৪ বিজিবি অভিযান চালিয়ে একটি বিলাসবহুল প্রাইভেট কার তল্লাশি করে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় কার চালক টেকনাফ সাবরাংয়ের লুৎফুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক কী বলেছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিজিবি। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গাড়ি ও ইয়াবার মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

 

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, আটককৃত গাড়ি এবং উদ্ধারকৃত ইয়াবার প্রকৃত মালিক লুৎফুর রহমান নন। গাড়িটির প্রকৃত মালিক হিসেবে উঠে এসেছে নেজামের নাম। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং করাচি পাড়া এলাকার আয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

স্থানীয়দের অভিযোগ, নেজাম দীর্ঘদিন ধরেই এই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে তিনি নিজে কখনো মাদক বহন করেন না। তার হয়ে কাজ করে চালক ও বাহকরা। চালান ধরা পড়লে তারাই ফেঁসে যান, আর তিনি থাকেন নিরাপদ দূরত্বে।

 

 

স্থানীয়দের অভিযোগ, মাত্র কয়েক বছর আগেও নেজাম ছিলেন একজন সাধারণ টমটম চালক। দিন এনে দিন খাওয়া পরিবারের এই যুবক হঠাৎ করেই বদলে যান। মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে অল্প সময়ে তিনি শত কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ রয়েছে।

 

অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে তার রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, দামি বাড়ি ও বিপুল সম্পদ। নিজস্ব প্রাইভেট কার ব্যবহার করে তিনি কক্সবাজার হয়ে চট্টগ্রাম ঢাকাসহ সারাদেশে ইয়াবা সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান এনে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। চালকদের দিয়ে ঝুঁকিপূর্ণ পরিবহনের কাজ করালেও নিজে থাকেন আড়ালে।

 

এক সময় যিনি অন্যের টমটম চালিয়ে সংসার চালাতেন, আজ তার বিলাসী জীবনযাপন এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন- একজন সাধারণ চালকের এতো সম্পদের উৎস কী? প্রশাসন কেন এতোদিনেও তার সম্পদের হিসাব নেয়নি?

 

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইক্যংয়ের এক বাসিন্দা বলেন, “নেজামকে সবাই চেনে। সে ধরা পড়ে না বলেই এলাকায় মাদক কারবার বন্ধ হচ্ছে না। চালক ধরা পড়ে, কিন্তু আসল মালিক থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।”

 

আরেক স্থানীয় বলেন, “তাকে দ্রুত গ্রেফতার করা না হলে হোয়াইক্যংয়ে মাদক কারবার বন্ধ হবে না। প্রশাসনের উচিত শুধু বাহক নয়, মূল হোতাকে আইনের আওতায় আনা।”

 

আরেকজন বলেন, “এলাকার তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরাও এখন ইয়াবার দিকে ঝুঁকছে। এর জন্য দায়ী এই নেজাম সিন্ডিকেট। আমরা চাই, প্রশাসন শুধু চালক নয়, গডফাদারদের ধরুক।

 

 

 

অভিযুক্ত নেজাম ইয়াবা ব্যবসা করার বিষয়টি স্বীকার করে বলেন, “আমার নামে মাদকের তিনটি মামলা রয়েছে। আমি আগে ইয়াবা ব্যবসা করতাম, কিন্তু এখন করি না। আটক যুবক যদি স্বীকার করে, অবশ্যই আমি ওই মামলার আসামি হব। তবে মিয়ানমার থেকে মাদক এনে সারাদেশে পাচারের অভিযোগসহ অন্যান্য অভিযোগ তিনি অস্বীকার করেন।

 

 

এ বিষয়ে জানতে চাইলে রামু ৩৪ বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “৯০ হাজার ইয়াবাসহ চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং গাড়ির মালিকানা যাচাই করে প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। মাদকের মূল হোতাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

 

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন,“নেজামের বিরুদ্ধে আগের মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে। নতুন মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতারে অভিযান চালানো হবে।

 

স্থানীয়রা মনে করেন, শুধু চালক আটক করে মাদক বন্ধ করা যাবে না। মূল মালিক ও অর্থের উৎসের দিকে নজর না দিলে টেকনাফ-হোয়াইক্যং সীমান্তে মাদকের এই অন্ধকার সাম্রাজ্য আরও বিস্তৃত হবে।

 

বিশেষজ্ঞরা বলছেন, মাদক চক্র ভাঙতে হলে বাহক নয়, অর্থের প্রবাহ বন্ধ করতে হবে। যারা গাড়ি দেয়, টাকা দেয়, সীমান্ত পার করে চালান আনে- তাদের ধরতে হবে। না হলে প্রতিবারই একজন চালক ধরা পড়বে, আরেকজন নতুন চালক তৈরি হবে।

 

টেকনাফের মানুষ এখন তাকিয়ে আছে প্রশাসনের দিক -এবার কি শুধু চালকই আটক থাকবেন, নাকি ধরা পড়বেন নেপথ্যের নেজামের মতো গডফাদাররা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off