
মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (যুগ্ম জেলা ও দায়রা জজ) নাসিমা তালুকদার মুনমুন স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই টেকনাফসহ কক্সবাজার জেলার আইনজীবী মহল ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
স্থানীয়রা জানান, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী দীর্ঘদিন ধরে সুনাম ও নিষ্ঠার সাথে আইন পেশায় কাজ করে আসছেন। তিনি হ্নীলার একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তার মতো একজন দক্ষ ও সৎ আইনজীবীকে পিপি হিসেবে পাওয়ায় কক্সবাজারে দুদকের মামলা পরিচালনায় গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তার এ নিয়োগে টেকনাফের হ্নীলা ইউনিয়নবাসী গর্বিত বলে জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা তার সফলতা কামনা করেছেন।
copy off
Leave a Reply