1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার

টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মুহাম্মদ শরিফুল ইসলাম শরীফ, টেকনাফ। 

 

টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি ডাকাত দলের বিরুদ্ধে। সন্তানকে ফিরে পেতে আহাজারি করছেন গর্ভধারিণী মা।

 

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

অপহৃত শিশুর নাম মোহাম্মদ রিহান (১১)। সে স্থানীয় কৃষক জমিল হোছনের ছেলে এবং বড়খিল নূরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

 

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার সকালে রিহান তার মামা নুরুল কবিরের সঙ্গে রইক্যং পুতিবনিয়ার মিজ্জির ছড়া এলাকায় জমি দেখতে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে ৭ থেকে ৮ জনের একটি অস্ত্রধারী দল তাদের গতিরোধ করে ঘিরে ফেলে।

 

এ সময় নুরুল কবির কৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও শিশু রিহানকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

ঘটনার পর থেকে সন্তানের ফিরে আসার অপেক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন রিহানের মা। তাঁর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দ্রুত সন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off