1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ 

টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

 

কক্সবাজার জেলা ছাত্রদলের সিদ্ধান্তক্রমে টেকনাফ উপজেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান।

 

গত (৩০ অক্টোবর) শুক্রবার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আবু হুরাইরা শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আরমান কে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নির্বাচিত সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান ইতিপূর্বে টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কলেজ ও উপজেলা পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। কলেজ ছাত্রদলকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তার ভূমিকা প্রশংসনীয়।

 

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখায় তাকে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদ সহ-সভাপতি হিসেবে মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

 

নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমাকে টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত করায় আমি কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং টেকনাফে ছাত্রদলের ঐক্য ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।”

 

এদিকে আব্দুল্লাহ আল নোমানকে সহ-সভাপতি নির্বাচিত করায় টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলসহ উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off