1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল-ইউসুফ, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩

টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা!

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,

 

কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ও নাইট্যংপাড়া ১/৭ নং ওয়ার্ডে ২৫ জনের একটি সংঘবদ্ধ মাদক, চোরাকারবারি ও মানব পাচারকারী সিন্ডিকেটের সন্ধান মিলেছে। টেকনাফ জেটিঘাটকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে প্রতিদিন মিয়ানমারে খাদ্যসামগ্রী পাচার এবং বিনিময়ে ইয়াবা নিয়ে আসছে চক্রটি।

 

অনুসন্ধানে জানা যায়, জেটিঘাট ও নাইট্যং পাড়া পিএসপি ও বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে প্রতিদিন ট্রলারে করে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মিয়ানমারে পাচার করা হয়। আর রাতের আঁধারে একই ট্রলারে ফিরে আসে ইয়াবার বড় চালান। একই ঘাট ব্যবহার করে সমান তালে চলছে আদম পাচারও। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কারবারে রয়েছে কিছু মুখোশধারী নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়স্বজন। ফলে যুব সমাজ বাধা দিতে গেলেই প্রভাব খাটিয়ে পার পেয়ে যায় তারা।

 

এই সিন্ডিকেটে কাজ করা এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ২৫ জন মিলে এই কাজ করি। আমাদের একটি সিন্ডিকেট রয়েছে। কিছু প্রশাসন বিষয়গুলো জানে। তাদের মধ্যে দায়িত্বরত কয়েকজনকে ম্যানেজ করে আমরা কাজ করি। তারা সুযোগ না দিলে আমরা কাজ করতে পারবো না। সুযোগ দিচ্ছে বলেই কাজ করতে পারছি। আজকে আমরা একজনে ১০ হাজার টাকা করে পেয়েছি। দয়া করে আমার নাম প্রকাশ করবেন না।”

 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “জালিয়াপাড়া সীমান্তের ইয়াবা ও মানব পাচারকারীরা যত বড় শক্তিশালী হোক না কেন এবং যে দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সঠিক নাম-ঠিকানা দিয়ে সহযোগিতা করুন।”

 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “যুব সমাজকে মাদক ও মানব পাচারের ভয়াবহতা থেকে রক্ষায় আমাদের অভিযান আরও জোরদার থাকবে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তারা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। যদি আমাদের কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া যায়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

এদিকে দ্রুত এই সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তার করে জনসম্মুখে আনার দাবি জানিয়েছেন জালিয়াপাড়ার সচেতন যুব সমাজ ও এলাকাবাসী।

 

দ্বিতীয় পর্বে থাকছে – তাদের নাম-পরিচয় সহ বিস্তারিত…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off