1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান

আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ।

 

বহু অপকর্মের মূল হোতা ও সেনা হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত আসামি আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত টেকনাফের পাহাড়ে অপহরণ, মানব পাচার ও খুন বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী।

 

শনিবার (১৪ নভেম্বর) সচেতন রোহিঙ্গা ও স্থানীয়দের সাথে কথা বললে তারা এই অভিযোগ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পাহাড় ও সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে আলম ডাকাতের চক্র। অপহরণ করে মুক্তিপণ আদায়, মানব পাচার, ডাকাতি ও খুনসহ নানা অপরাধের সাথে এই চক্রটি জড়িত বলে অভিযোগ তাদের।

 

সচেতন এলাকাবাসীর ভাষ্য, “আলম ডাকাত যতদিন গ্রেফতার হবে না, ততদিন অপহরণ, মানব পাচার, খুন বন্ধ হবে না। তার নেতৃত্বেই এসব অপরাধ সংঘটিত হচ্ছে।”

 

তারা আরও বলেন, আলম ডাকাতের কারণে সাধারণ মানুষ এখনো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। পাহাড়ে কৃষিকাজ করতে যাওয়া, রাস্তায় চলাচল করা এমনকি নিজ বাড়িতেও নিরাপদ বোধ করছেন না সাধারণ রোহিঙ্গারা।

 

এলাকাবাসী ও সাধারণ রোহিঙ্গারা দ্রুত আলম ডাকাত ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সাথে সেনা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off