1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ৭১

 

দীর্ঘ দেড় দশকের রাজপথের লড়াই, মামলা-হামলা আর পুলিশি নির্যাতনকে পেছনে ফেলে অবশেষে মূল্যায়ন পেলেন ত্যাগী ছাত্রনেতা। টেকনাফ উপজেলা ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হোয়াইক্যংয়ের কৃতি সন্তান, দুঃসময়ের পরীক্ষিত সৈনিক মোহাম্মদ আরমান।

 

গত (৩০ অক্টোবর) শুক্রবার কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ারের যৌথ স্বাক্ষরিত ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃণমূলকে সুসংগঠিত করার নির্দেশনার আলোকেই এই কমিটি গঠন করা হয়েছে।

 

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মোহাম্মদ আরমান কোনো হাইব্রিড বা সুবিধাবাদী নেতা নন। তিনি ছাত্রদলের দুঃসময়ের কান্ডারী। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে যখন অনেকেই আত্মগোপনে, তখন রাজপথে ছিলেন আরমান। টেকনাফ উপজেলার প্রতিটি বিক্ষোভ মিছিল, হরতাল, অবরোধ ও কেন্দ্রীয় কর্মসূচিতে সামনের সারিতে দেখা গেছে তাকে। এ জন্য একাধিকবার পুলিশি হয়রানি, মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়েছে। তবুও আদর্শ থেকে সরে যাননি।

 

এর আগে তিনি দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সেখান থেকেই তিনি তৃণমূলকে সংগঠিত করে আজ উপজেলা নেতৃত্বে উঠে এসেছেন।

 

সাধারণ সম্পাদক পদে আরমানের নাম ঘোষণার সাথে সাথে টেকনাফের ৬টি ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে অভিনন্দনের বন্যা।

 

ছাত্রদলের একাধিক ত্যাগী নেতা বলেন, “আরমান ভাই আমাদের মতো ত্যাগীদের প্রতিনিধি। বিগত দিনে আমরা যখন মামলা নিয়ে কোর্টের বারান্দায় ঘুরেছি, আরমান ভাই পাশে ছিলেন। আজ তার এই পদে আসীন হওয়া প্রমাণ করে, বিএনপিতে ত্যাগীদের এখনো মূল্যায়ন হয়।”

 

জেলা ছাত্রদলের যৌথ বিবৃতিতে বলা হয়, “আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করতে হবে। আমরা আশাবাদী, মোহাম্মদ আরমানের মতো পরিশ্রমী ও ত্যাগী নেতৃত্ব টেকনাফের প্রতিটি স্কুল-কলেজ ও মাদ্রাসায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করবে।”

 

এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, “আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কোনো ব্যক্তির সাধারণ সম্পাদক নই, আমি তৃণমূলের ত্যাগী, নির্যাতিত কর্মীদের সাধারণ সম্পাদক। আমার প্রথম কাজ হবে টেকনাফের প্রতিটি নির্যাতিত কর্মীকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ছাত্রদল উপহার দেওয়া।”

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হোয়াইক্যং থেকে উঠে আসা এই ত্যাগী নেতার হাত ধরে টেকনাফ উপজেলা ছাত্রদলে নতুন প্রাণ ফিরবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off