1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল-ইউসুফ, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা

ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প ২৫ এ FIVDB-GIZ-SHADE প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

“সবার জন্য, সর্বত্র, প্রতিদিন—শান্তিতে বিনিয়োগ”

“Invest in Peace – For Everyone, Everywhere, Every Day”—এই প্রতিপাদ্যকে অনুসরণ করে বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB)-এর GIZ-SHADE প্রকল্পের মেডিয়েটর ও পিস প্রমোশন গ্রুপ (PPG) সদস্যদের উদ্যোগে ক্যাম্প-২৫-এ আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ফেস্টুন ও শান্তির বার্তাসংবলিত প্ল্যাকার্ড হাতে শান্তি র‍্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাম্প ২৪,২৫ ও ২৭এর ক্যাম্প ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ক্যাম্প-২৫ মোহাম্মদ তানভীরুল ইসলাম। এসআইবিডিবির প্রকল্প সমন্বয়কারী  মহিউদ্দিন খান সহ অনেকেই।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ও ক্যাম্পের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, মাঝি, ধর্মীয় নেতা, প্রশিক্ষিত মেডিয়েটর এবং পিস প্রমোশন গ্রুপ (PPG)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে খানজাদা শাহরিয়ার বিন মান্নান, ক্যাম্প-ইন-চার্জ (CiC), ক্যাম্প-২৫ বলেন, “শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় FIVDB-GIZ-SHADE প্রকল্পের উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আজকের এই বিশ্ব শান্তি দিবসের অনুষ্ঠানে আপনাদের সকলের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও শ্রদ্ধার পরিবেশ সৃষ্টির মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানাই।

আয়োজকদের পক্ষ থেকে, মোঃ মহিউদ্দিন খান, প্রকল্প সমন্বয়কারী বলেন, শান্তির শুরু হোক আমাদের নিজেদের কাছ থেকে, ছড়িয়ে পড়ুক পরিবার, সমাজ ও বিশ্বজুড়ে। আসুন, শান্তি প্রতিষ্ঠায় আমরা সকলে একসঙ্গে কাজ করি। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সর্বশেষ পর্বে রোহিঙ্গা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।

স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে মোঃ সেলিম বলেন, আমরা স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে কোন বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখলে তা সাথে সাথে ক্যাম্পের শৃঙ্খলা বাহিনীকে জানিয়েদি, আর যদি ছোট ছোট বিরোধ বা ঝগড়াঝাটি হয় তাহলে আমরা মেডিয়েটর ফোরাম এর মাধ্যমে তা সমাধান করি। যাতে ক্যাম্প ও হোস্ট কমিটির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না হয়ে  শান্তি বজায় থাকে।

ক্যাম্প ২৫ এর মাঝি নুরুল আমিন বলেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে আশ্রয় দেওয়াই আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।  তাই আমরা তাদের জায়গা জমিনের উপর বসবাস করছি। তার পরেও যদি আমাদের রোহিঙ্গা বা স্থানীয়দের  মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে আমরা তা নিজেরা সমাধান করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off