1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের হ্নীলার রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন করেছে শহীদ পরিবার।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় রঙ্গিখালী বিএনপি অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবসার কামাল ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান ও ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক বিএনপি নেতা শাহ আলম এবং শহীদ ছৈয়দুল আমিনের সন্তান শাহ নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও শহীদ পরিবারের সন্তান আবুল আলম, ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাদেকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহীদ ছৈয়দুল আমিন ও শহীদ শাহজালালের হত্যাকারী আওয়ামী দোসররা পরিকল্পিতভাবে শহীদের কবর মুছে দিতে কবরস্থানের মাঝখানে শহীদের কবরের উপর দিয়ে চলাচলের রাস্তা নির্মাণ করছে।

পরিবারের অভিযোগ, বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও হত্যাকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এমনকি শহীদের কবরের উপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগও তোলা হয়।

অবিলম্বে শহীদের কবরের উপর দিয়ে রাস্তা নির্মাণ বন্ধে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সন্তানেরা।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ অক্টোবর টেকনাফে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে যোগদানের জন্য হ্নীলা দক্ষিণ যুবদলের সক্রিয় সদস্য ছৈয়দুল আমিন ও শাহজালাল নেতা-কর্মীদের সংগঠিত করতে পূর্ব রঙ্গিখালীতে যান। রঙ্গিখালী স্টেশনে পৌঁছালে আওয়ামী সন্ত্রাসীরা ঠেলাগাড়ি দিয়ে তাদের গতিরোধ করে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি ও যুবদল তাদের শহীদ হিসেবে স্বীকৃতি দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off