1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চালক আটক, মালিক অধরা: ৯০ হাজার ইয়াবার নেপথ্যে টমটম চালক থেকে শত কোটি টাকার ‘নেজাম’ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিন সৈকতে ছাত্রদলের বাইক শোডাউন টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১, পলাতক ২ নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,সভাপতি- তৌকির, সম্পাদক- খোরশেদ কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা 

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিন সৈকতে ছাত্রদলের বাইক শোডাউন

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

 

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে মোটরসাইকেলসহ যেকোনো ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

 

সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে দ্বীপটির সৈকতে মোটরসাইকেল শোডাউন করেছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেইজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সৈকতে বাইক শোডাউনের চিত্র।

 

ভিডিওর দৃশ্যে দেখা যায়, ৭টি বাইকে করে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদল নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের নেতারা বাইক শোডাউন দেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যান। এ সময় তারা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই সৈকতের বালুচরে একাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও শোডাউন দেন। ইতোমধ্যে সৈকতে বাইক চালানোর কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

বিষয়টি স্বীকার করে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, “সৈকত দিয়ে এক পাড়া থেকে অন্য একটি পাড়ায় গিয়েছিলাম। এটা আমাদের কোনো বাইক শোডাউন না, এখানে বেশি বাইক না, ৪-৫টা বাইক মাত্র।”

 

উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনিক চৌধুরী বলেন, “এ বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবেশ সংশ্লিষ্ট যারা আছে তাদের অবহিত করেছি এসব বন্ধ করার জন্য। অভিযান কার্যক্রম চলমান থাকবে।”

 

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, “সেন্টমার্টিনে সৈকতে যেকোনো ধরনের যান্ত্রিক যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ। সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর দ্বীপে অভিযান পরিচালনা করে সেন্ট ক্যাসেল রিসোর্টকে পরিবেশ দূষণের দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off