1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ পৌর বিএনপির সদস্য সচিব-মেয়র প্রার্থী হাফেজ এনামুল হাসান অসুস্থ, দোয়া চেয়েছেন চালক আটক, মালিক অধরা: ৯০ হাজার ইয়াবার নেপথ্যে টমটম চালক থেকে শত কোটি টাকার ‘নেজাম’ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিন সৈকতে ছাত্রদলের বাইক শোডাউন টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১, পলাতক ২ নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,সভাপতি- তৌকির, সম্পাদক- খোরশেদ কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি

টেকনাফ পৌর বিএনপির সদস্য সচিব-মেয়র প্রার্থী হাফেজ এনামুল হাসান অসুস্থ, দোয়া চেয়েছেন

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: টেকনাফ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ পৌর শাখার সদস্য সচিব, মেয়র পদপ্রার্থী ও টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র (সাবেক) হাফেজ এনামুল হাসান অসুস্থ হয়ে পড়েছেন। তিনি প্রচণ্ড জ্বর ও কাশিতে ভুগছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও কাশিতে আক্রান্ত। শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা তার পাশে থেকে সেবা-যত্ন করছেন।

 

অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলের অনেক নেতাকর্মী তার খোঁজ-খবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা সুস্থতা কামনা করে অসংখ্য পোস্ট দিচ্ছেন।

 

স্থানীয় নেতাকর্মীরা জানান, হাফেজ এনামুল হাসান দীর্ঘদিন ধরে টেকনাফ পৌর বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পৌরসভার প্যানেল মেয়র (সাবেক) হিসেবেও তিনি পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। তার অসুস্থতায় পৌরবাসীও উদ্বিগ্ন।

 

হাফেজ এনামুল হাসান টেকনাফ পৌরবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন, যাতে তিনি আবারও সুস্থ হয়ে দলের কাজে ও পৌরবাসীর সেবায় ফিরতে পারেন।

 

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে শেফায়ে আজেলা কামেলা নসিব করেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off