1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

হোমনায় উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৭৬ বার পড়া হয়েছে

আবু রায়হান চৌধুরী, হোমনা কুমিল্লা থেকে।
কুমিল্লার হোমনায় উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় পৌরসভার ১ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৯ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে ১ টি করে প্রাথমিক বিদ্যালয় ও ১ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি কলেজসহ মোট ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে কলেজ পর্যায়ে হোমনা সরকারি ডিগ্রি কলেজ , মাধ্যমিক পর্যায়ে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক পর্যায়ে হোমনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উক্ত প্রতিযোগিতায় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ প্রমুখ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিনের সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন- উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার, সোহাগ ভট্টাচার্জ ও মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!