1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় বাউল শিল্পী ও গীতিকার পাগল এক্সপ্রেসের মতিউর রহমান হাসান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিএনজি করে দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসানসহ ৪ জন। ফেরার পথে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতুর টোলকেন্দ্রের পাশে বিপরীতমুখী একটি বাসের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সাত্তার নামে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পর বাস চালক পালিয়ে যান।

 

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ছাতক ষ্টেশন কর্মকর্তা জালাল আহমেদ।

 

উল্লেখ্য, আসমানে যাইওনারে বন্ধু, জীবন খাতায়, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ীর ইঞ্জিনসহ অসংখ্য গান গেয়েছেন মতিউর রহমান হাসান। সবার কাছে তিনি পাগল হাসান হিসেবেই পরিচিত ও জনপ্রিয় ছিলেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off