1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

শুভ হোক মুজিব বর্ষ “সন্তোষ কুমার শীল”

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭২৪ বার পড়া হয়েছে

টেকনাফ৭১.ডেস্ক

জন্মভূমি মুক্ত করার ভীষণ অনুরাগে
আজ থেকে সেই একশ বছর আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর জাগে।

মায়ের কোলে খোকার হাসি
থাকতো লেগে বারো মাসই
গরম কাপড় বিলিয়ে দিতো পৌষ এবং মাঘে।

খোকা অনেক বড়ো হলো
আন্দোলনে নাম লেখালো
মিছিল মিটিং সমাবেশে সবার অগ্রগামী
খ্যাতিমানের নামের খাতায় মুজিব অনেক দামী।

সবার মনে লাগলো দোলা
সবখানে আজ দুয়ার খোলা
প্রাণে প্রাণে খুশির জোয়ার, উজার করা হর্ষ
বিশ্বব্যাপী পালন হবে শুভ মুজিব বর্ষ।

স্বাধীন সোনার বাংলাদেশে
ক্ষণ গণনার পালা শেষে
মুজিব বর্ষ শুরু হবে পুরো বছর ধরে
সে চেতনায় দীপ্ত মশাল জ্বলছে ঘরে ঘরে।

মুজিব বর্ষ সফল হবে
সোনার বাংলা গঠন হবে
নতুন আলোয় আলোকিত প্রিয় বাংলাদেশ
অযুত বছর নিযুত প্রাণে থাকবে সুরের রেশ।

লেখকঃ সহকারী অধ্যাপক , পদার্থ বিজ্ঞান বিভাগ, টেকনাফ সরকারি কলেজ]

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!