1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

মানবিক পুলিশ শরীফুল ইসলাম এর উদ্যোগে মারোত এর ৬৭ তম দিনের খাবার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৮২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)

 

টেকনাফ থানার মানবিক পুলিশ কনস্টেবল শরীফুল ইসলাম এর সৌজন্য টেকনাফে মারোত এর উদ্যোগে মানসিক রোগির মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয় । ৬৭ তম দিনের মতো টেকনাফর প্রায় ৫১ জন মানসিক রোগিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে মানসিক রোগিদের তহবিল (মারোত )। করোনার তাণ্ডবে জনজীবন যখন বিপর্যস্ত এমন এক ক্রান্তি লগ্নে মারোতের সক্রিয় চৌকষ কর্মি বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে মানসিক রোগিদের কে প্রাণে বাঁচিয়ে রাখার দৃঢ় প্রত্যয়ে টেকনাফ পৌর ও সদর এলাকায় খাবার বিতরণ করে। সহায় সম্বলহীন পাগলদের একমাত্র ভরসা মারোত অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশী। তারা সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান। শরীফুল ইসলাম এর সহায়তায় মারোত এর সভাপতি আবু সুফিয়ান এর নেতৃত্বে জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুইয়ার সহযোগিতায় টেকনাফের অলিতে গলিতে থাকা মানসিক রোগিদের খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, উপদেষ্টা সাইফুল হাকিম, পিএমএ উপদেষ্টা মোশাররফ হোসেন, মারোত সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সাধারন সম্পাদক রাজু পাল, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি, চিকিৎসা সম্পাদক গ্রাঃডাঃ কৃষ্ণ চন্দ্র নাথ,ফিরোজ খান, শুভংকর দেবনাথ বাবু, দিদারুল ইসলাম, বিপ্লব হোসেন, কামাল হোসেন, গ্রাঃডাঃ বাবলা চৌধুরী, গ্রাঃডাঃ অলক পাল, প্রত্যয়, মুন্না,বাবু প্রমুখ।
উল্লেখ্য যে গত ২৫ মার্চ থেকে করোনার ভয়াবহতা ও লক ডাউনের পরিপ্রেক্ষিতে সংগঠনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক সন্তোষ কুমার শীলের নেতৃত্বে মারোতের খাদ্য কর্মসূচীর তহবিল গঠন করা হয়।ইতি মধ্যে মারোতের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন হ্দয়বান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষী তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।
আলহামদুলিল্লাহ আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং যারা ধারাবাহিক মানবিক তহবিলে অর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছেন। আপনাদের সকলের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য ভাইদের মাধ্যমে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের মোট ৫১ জন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আমাদের স্বেচ্ছাসেবী ভাই গুলা। তাদের কাছে গিয়ে তৈরী খাবার সামগ্রী গুলো পৌঁছে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!