1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

জে*ল – জু*লু*ম করে আঃ লীগ আমাদেরকে নিশ্চিহ্ন করতে পারেনি – আব্দুল্লাহ টেকনাফে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা বিএনপি এক বিশাল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে টেকনাফ উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন অংশগ্রহণ করেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ পৌর শহরের আলো শপিং কমপ্লেক্স থেকে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাস স্টেশনে এসে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বিগত ১৬ বছর শুধু দল করে মামলা হামলার শিকার হয়েছি, জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ ( সন্তান) বিসর্জন দিয়েছি, বিএনপি করার কারণে প্রতিটি পদে পদে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। তাই সকলে আসুন স্বৈরাচারী শক্তিকে পরাজিত করতে সমস্ত বিএনপি’র নেতা কর্মীদের সাথে নিয়ে এক ও ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের ধানের শীষ কে বিজয় করতে কাজ করব।


তিনি আরো বলে, বিগত ৪৭ বছর ধরে উখিয়া টেকনাফের বিএনপিতে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়নি। আগামী নির্বাচনে নতুন নেতৃত্বের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের আহবায়ক থাকবে। দীর্ঘদিন স্বৈরাচারী হাসিনা সরকারের কারণে আমরা এভাবে প্রকাশ্যে স্বাধীন ভাবে কোন কর্মসূচি পালন করতে পারেনি। বিগত দিনে যতগুলো কর্মসূচি করেছি সবগুলো পুলিশ ও আওয়ামী লীগের প্রতিবন্ধকতার মধ্যেই করতে হয়ে ছিল যা গণতন্ত্রের জন্য হুমকি ছিল । আজ বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাই। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার ঠিকানা এক মাত্র দল বিএনপি। আর এই ভালবাসার প্রতীক শহীদ জিয়ার ধানের শীষ।তাই আগামীতে বিএনপিকে ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ।

টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে ও কক্সবাজার জেলা কৃষক দলের যুগ্ব আহবায়ক গিয়াস উদ্দিন ভুলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ, হাসান আহমেদ কাউন্সিলর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, মোহাম্মদ আলম মেম্বার, মোঃ আনোয়ার, মোঃ হাশেম, মোঃ শরীফ প্রমুখ।
সভায় বিভিন্ন পোস্টার, ফেস্টুন ও ব্যানার নিয়ে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে, শ্লোগানে শ্লোগানে নেতা কর্মীরা যোগদান করেন প্রতিষ্ঠা বার্ষিকীর উক্ত শুভযাত্রায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off