1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে ৪২ লাখ টাকার কারেন্ট জাল পুড়ানোসহ ২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ||টেকনাফ৭১ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৯৪৮ বার পড়া হয়েছে

আজিজ উল্লাহ::দেশে মৎস্য প্রাণিসম্পদের সম্মৃদ্ধি ও সাগরে মৎস্য প্রজনন শক্তি বৃদ্ধির লক্ষে প্রজনন মৌসুমে সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিন নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর।যা গত ২০ মে থেকে শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবত থাকবে।এরই মধ্যে এই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ায় টেকনাফ বাহারছড়া জিসি আউটপোস্ট কোস্ট গার্ডদের কাউন্টিংজের কমান্ডার মাসুদ টিটুর নেতৃত্বে বাহার ছড়া কোস্ট গার্ড অভিযান চালিয়ে স্থানীয় নোয়াখালী পাড়া ও কচ্ছকপিয়া নৌকারঘাটসহ বেশ কয়েকটি ঘাটের নৌকার মাছ ও জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮.০০ টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে নৌকা নামার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ঘাট থেকে ২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয় এবং ১লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।পুড়ানো জালের আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা।এসময় সকল মৎস্যজীবী পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মাঝো বিলিয়ে দেওয়া হয়েছে।

বাহারছড়া জিসি আউট পোস্টের কমান্ডার মাসুদ টিটু লন্ডন টাইমস নিউজকে জানান,৬৫ দিন সাগরে মাছ ধরার উপর সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করছে তা বাস্তবান করতে তাদের অভিযান অব্যাহত থাকবে বল জানান।কেহ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে গেলে উর্ধ্বতন কর্মকতার আদেশক্রমে জাল জব্দ করে পুড়িয়ে ফেলাসহ বিভিন্নভাবে জরিমানা করা হবে হবে বলেও জানিয়েছেন।

এদিকে সমুদ্র ভিত্তিক জীবীকা সংগ্রহকারী জেলেদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায়। টেকনাফে গত ১লা জুন থেকে নিষেধাজ্ঞা আরোপের সময়ে মৎস্য আহরণে বিরত থাকার জন্য উপজেলা ও পৌরসভার ৭ হাজার ৮৬০ জেলেদের মধ্যে ৫৭ কেজি করে বিশেষ ভিজিএফ চাল বিতরণ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। ক্রমান্বয়ে উপকূলীয় ইউনিয়ন বাহার ছড়াও ভিজিএফের চাউল বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বরাতে জানা যায় এই বন্ধ সময়ে জেলেদের তালিকাভুক্ত কার্ডদারী ৭হাজার ৮৬০ জেলে পরিবারের মধ্যে ৪৪০.১৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!