1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ঈদুল আযহা উপলক্ষে অসহায় গরীব পরিবারের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ উদ্বোধন করলেন টেকনাফ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪১৩ বার পড়া হয়েছে

 

মোঃ আলমগীর টেকনাফ

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০০০ অসহায় গরীব পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কর্মসুচির ভিজিএফ চাউল বিতরণ করা হশ। বুধবার ২২ জুলাই সকালে পৌরসভা মিলনায়তনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

মেয়র হাজ্বী ইসলাম বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও গরীব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কর্মসুচির আওতায় পর্যাপ্ত ভিজিএফ চাউল বরাদ্দ দিয়েছেন। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গরীব মানুষের মাঝে চাউল বিতরণ শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম, প্যানেল মেয়র-১ মৌলানা মুজিবুর রহমান, পৌর সচিব মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, ইন্জিনিয়ার পরাক্রম চাকমা, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোঃ ইসলাম আরো বলেন, নির্বাচনের সময় পৌরবাসির কাছে আমার প্রতিশ্রুতি ছিল, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে টেকনাফ পৌরসভাকে একটি স্বপ্নের মেগাসিটি হিসেবে রূপান্তর করবো। পৌরবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন, নৌকার প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করেছেন। আমি জনগনের আস্থার প্রতিদান দিতে শপথ গ্রহণের পরদিন থেকে পৌরবাসির কল্যাণে উন্নয়নের পাশাপাশি সবধরণের সেবা নিশ্চিতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি।

মেয়র হাজ্বী ইসলাম বলেন, বর্তমান পৌর পরিষদ নির্বাচিত হবার পর থেকে টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়নে প্রতিটি এলাকাকে সাজাচ্ছেন। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের গরীব ও দু:স্থ মানুষের মাঝে সরকারি বরাদ্দের ভিজিএফ ও ভিজিডি চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়াও পৌরসভার মাধ্যমে প্রতিটি গরীব পরিবারের সকলধরণের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!