1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

নতুন কর্মস্থলে পুরাতন অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করবে পুলিশঃ ডিআইজি আনোয়ার |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, কক্সবাজার থেকে

কক্সবাজার জেলা পুলিশে বদলি একটি ব্যতিক্রম ঘটনা এবং নতুন যোগাদান করা কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের আদর্শ নিয়ে মানুষের বন্ধু হয়ে কাজ করবে, কর্মস্থল নতুন হলেও পুরোনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের সাথে থাকবে পুলিশ, জানান চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজার সদর থানায় সদ্য যোগদান করা কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব এবং মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি আনোয়ার হোসেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিআইজি আনোয়ার বলেন, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার থেকে কনস্টেবল পর্যন্ত বদলির পর নতুন কর্মকর্তা-কর্মচারীরা নতুন কর্মস্থল কক্সবাজারে যোগদান করেছেন। ইতিমধ্যে কক্সবাজার জেলার আট উপজেলার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক, সহকারী পরিদর্শক, উপ পরিদর্শকরা দায়িত্ব গ্রহণ করেছেন। তবে কর্মক্ষেত্র নতুন হলেও পুলিশিং এ সকলের অভিজ্ঞতা রয়েছে যা কাজে লাগিয়ে মানুষের পাশে দাড়াবেন কর্মকর্তারা।

তিনি আরও বলেন, যেহেতু জেলা পুলিশের সকল স্তরে নতুন কর্মকর্তারা এসেছেন তারা সীদ্ধান্ত নিবেন। মাদক, সন্ত্রাস এবং অন্যান্য যে অপরাধ রয়েছে এবং যে সকল কাজে জড়িতদের নতুন তালিকা এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে, কক্সবাজার মডেল থানায় পরিদর্শন শেষে জেলার নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, মাদকের বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। অতীতের রেকর্ড এবং নতুন করে তদন্ত করে যাদের তথ্য পাওয়া যাবে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, থানা কেন্দ্রিক যে সকল দালাল চক্র রয়েছে তাদের জন্যে থানায় কোন স্থান হবে না।

সদ্য যোগদান করা সদর থানার কর্মকর্তারা এসময় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গিয়াস, তদন্ত কর্মকর্তা বিপ্লব চন্দ্র দে, অপারেশন কর্মকর্তা সেলিম উল্লাহ এবং শহর পুলিশেএ ইনচার্জ আনোয়ার হোসেন সহ সদ্য যোগদান করা কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!