1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

হ্নীলা ষ্টেশন সড়কে যানজট রোধে ট্রাফিক পুলিশের ভূমিকা জরুরী |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

সাইফুদ্দীন আল মোবারক::টেকনাফ থানার হ্নীলা ষ্টেশন চত্বরে প্রতিনিয়ত প্রায় আধা কিলোমিটার পর্যন্ত যানজট লেগেই থাকে। যার কারণে যাত্রীদের বিভিন্ন ধরণের কষ্টের শিকার হতে হচ্ছে।বিশেষ করে ট্রাফিক আইন প্রয়োগকারী পুলিশ প্রশাসনের ভূমিকা না থাকায় এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে মনে করেন,হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য আগত যাত্রী,পথচারী,সিনজি’ রলাইনম্যান, এবং হ্নীলা বাজারের স্থানীয় সচেতন মহল।

গত কয়েকদিন পূর্বে ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী পরিষদের কাজ শেষে হ্নীলা ষ্টেশনে এসে যানজটে আটকা পড়ে যায়।তখন তিনি নিজেই গাড়ি থেকে নেমে যানযট নিরসনের ভূমিকা পালন করেছিলেন এবং যানজট রোধে নিয়োগকৃত পাবলিক লাইনম্যানদের বিভিন্ন ধরণের দিকনির্দেশা প্রদান করেছেন।

এবিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে হ্নীলা ষ্টেশনের যানজট রোধে ট্রাফিক পুলিশের বিকল্প নেই বলে উপস্থাপন করেছি। কিন্তু আইনশৃঙ্খলা মিটিংয়ে বলার পরেও এখনো কোনো ধরণের ট্রাফিক পুলিশের ব্যবস্থা করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।যার কারণে অতিরিক্ত যানজটে মানুষের ভোগান্তির শেষ নেই বলে জানান তিনি।

এব্যাপারে নয়াপড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন,এখন নিয়মিত ট্রাফিক পুলিশ দিতে পারছেন না, অনেক পুলিশ সদস্য ছুটিতে থাকার কারণে, পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!