1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দান করলেন স্ত্রী ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪১ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম মো:রাশেদ ::

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার মো: হারুন অর রশিদ (৫০) দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। বাঁচতে হলে তাকে যেভাবেই হোক একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিন্তু কে দেবে তাকে একটি কিডনি। এই অবস্থায় চোখে-মুখে যখন অন্ধকার দেখছিলেন তার পরিবার। ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন স্ত্রী।
নিজের জীবনের কথা না ভেবে স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়েছেন তিনি। স্বামীর প্রতি ভালোবাসার অনন্য এই দৃষ্টান্ত গড়েছেন শামছুন্নাহার (৪০)। স্ত্রীর দেওয়া কিডনি সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে হারুন অর রশিদের দেহে প্রতিস্থাপন করার কথা রয়েছে। ইতিপূর্বে যাবতীয় প্রসেসিং শেষ করা হয়েছে ।
ঘটনাটি জানাজানির পর থেকে সবার প্রসংশায় ভাসছেন শামছুন্নাহার। পঁচিশ বছর আগে ওই এলাকার মৃত করিম উল্লাহর ছেলে মো: হারুন অর রশিদের সাথে তাঁর বিয়ে হয় । স্বামী হারুন অর রশিদ পেশায় ঠিকাদার।তিনি বর্তমানে ঠিকাদার সমিতি শিক্ষা দপ্তর কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক।
পারিবারিক জীবনে তাদের দুইমেয়ে ও এক ছেলে রয়েছে। এদিকে গত কয়েক বছর থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন হারুন অর রশিদ। সম্প্রতি পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে তার দুটি কিডনি একেবারে নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে। এই অবস্থায় বাঁচতে হলে তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। স্বামীর দুটি কিডনি নষ্ট হওয়ার বিষয়টি জানতে পারেন তার স্ত্রী শামছুন্নাহার।
এদিকে কে দেবে স্বামীকে কিডনি এই কথা ভেবে তিনি যখন চোখে-মুখে অন্ধকার দেখছিলেন। ঠিক তখনই স্ত্রী শামছুন্নাহার জানালেন তাঁর স্বামীর জীবন বাঁচাতে তিনি তাঁকে একটি কিডনি দিতে চান। এরপর ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে দুজনের কিডনি মিলে যায়।
গতকাল মোবাইলে মো: হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,সংসার জীবনে তারা সুখে শান্তিতে একে অপরের সহযোগিতায় কাটাচ্ছিলেন ।হঠাৎ তিনি অসুস্থ হলে কিডনির সমস্যা ধরা পড়ে। এর প্রেক্ষিতে তার স্ত্রী কিডনি দিয়ে যে ভালোবাসা দেখিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান তিনি।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!