1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের অভিযান : অবৈধ ল্যাপটপ-সাউন্ড বক্সসহ আটক তিন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৪০ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ক্যাম্পে অবৈধভাবে গড়ে উঠা সাউন্ড সিস্টেমের দোকান থেকে কম্পিউটার ও সাউন্ড জব্দ করে।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে ক্যাম্প থেকে তিনটি কম্পিউটার ও সাতটি সাউন্ড বক্স সহ তিন জনকে আটক করে।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, সোমবার দুপুর দেড়টার সময় টেকনাফের উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন অফিসার ও ফোর্স এবং ক্যাম্প ইনচার্জ (সিআইসি) প্রতিনিধির সমন্বয়ে ক্যাম্পের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা কম্পিউটার ও সাউন্ড বক্সের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময়
অভিযানে বি/১ ব্লকের মৃত নুরুল হাকিমের ছেলে সামসু আলমের (২৩) ১৯০নং ঘরের দোকান থেকে ১টি ল্যাপটপ ও ৩টি সাউন্ড বক্স, এ/১ ব্লকের মৃত হাকিম উল্লাহর ছেলে মো. হাসিমের (২৩) ২৬৪নং ঘরের দোকান থেকে ১টি ল্যাপটপ ও ২টি সাউন্ড বক্স এবং সি/০১ ব্লকের মৃত আব্দু শুক্কুরের ছেলে নুরুল জোহারের (৪৭) ৬১৪নং ঘরের দোকান থেকে ১টি ল্যাপটপ ও ২টি সাউন্ড বক্স জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল সিআইসি অফিসে জমা রাখা হয় এবং পরবর্তীতে উক্ত মালামাল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসে পাঠানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
আটককৃত রোহিঙ্গাদেরকে ভবিষ্যতে এরকম কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক রেখে মাঝির (ব্লক লিডার) জিম্মায় দেয়া হয়। এ ঘটনায় আটক তিনজনকে সংশ্লিষ্ট মাঝির জিম্মায় শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!