1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে ৩ হাজারের অধিক তাজা গু’লি, দেশি-বিদেশি অ’স্ত্র সহ ভি’ক’টিম উ’দ্ধা’র

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও মাদক জব্দ এবং আপহরণকৃত ১ জন ব্যাক্তি উদ্ধার করেছে। মোঃ সোহেল (২০) নামের সে ভিকটিম টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসীন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

রবিবার ( ৬ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন এলাকায় পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ৫ জুলাই শনিবার মধ্যরাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে।

এসময় আত্মরক্ষার নিমিত্তে যৌথ বাহিনী ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশী চালিয়ে ১ টি জি-৩ বিদেশি রাইফেল, ১ টি ৯ মিঃমিঃ ও ১ টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল, ৩ টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১ শত রাইফেলের ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গোলা এবং ৫ কোটি ৩ হাজার ৬ শত টাকা মূল্যের ১ কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ এবং আপহরণকৃত ১ জন ব্যাক্তিকে উদ্ধার করা হয়। ডাকাত দলের সদস‌্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত ব্যাক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off