1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-৩

  • আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে থাকছেনা মাদক কারবার প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে তারই ধারাবাহিকতায় টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা সকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ উখিয়া ও টেকনাফের ৩জন মাদক কারবারীকে আটক করেছে।
র‌্যাব জানায়,২২আগষ্ট (রবিবার) ভোর সাড়ে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ সদরের ক্ষেতিবিলস্থ বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এমতাবস্থায় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া ফলিয়া পাড়ার জাফর আলমের পুত্র ইসমাঈল (৩৭), একই উপজেলার রাজাপালং হাজির পাড়ার আব্দুল মালেকের পুত্র ইব্রাহীম (২০) এবং টেকনাফ ডেইল পাড়ার মৃত ওমর মিয়ার পুত্র মোঃ আইয়ুব (৩১) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ১হাজার ৬’শ ১০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এ বিষয়ে সিপিপি র‌্যাব-১৫ টেকনাফের দায়িত্বরত ইনচার্জ লেঃ কমান্ডার মাহাববুর রহমান চৌধুরী জানান, মাদক কারবারিরা এতবড় শক্তিশালি হোক না কেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমাদের  অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!