1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ শাহপরীর দ্বীপে নৌকার ঘাটে মিলল ৫০ হাজার ইয়াবা! একজনকে পলাতক আসামি

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া নৌকা ঘাটে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ সময় অভিযানে পাচারকারী ব্যাক্তি পালিয়ে গ্রামে ঢুকে পড়ায় অনেক চেষ্টা পরও পুলিশের আটক করা সম্ভব হয়নি বলে জানান। তবে পালিয়ে যাওয়া ব্যক্তি, শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার জালাল আহমেদের ছেলে জামাল উদ্দিন কে পলাতক আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

২৬ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া নাফনদী সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। সীমান্তের ইয়াবা কারবারি ও মাদকের চালান আটকে পুলিশ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শাহপরীর দ্বীপ এলাকায় একটি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় এক ব্যাক্তিকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, মাঝের পাড়া নামক ঘাট থেকে ইয়াবা পাচার হবে উক্ত সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি টীম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারী পুলিশকে লক্ষ্য করা মাত্র কাঁধে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগটি উদ্ধার করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!