1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

‘আমরা প্রকৃতির সমাধানের অংশ’ প্রতিপাদ্য নিয়ে টেকনাফে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়েছে।

মানুষ, প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। বিশ্ববাসীর ব্যবহারের জন্য একটি মাত্র এ জীবমন্ডলটি রয়েছে। মানুষ এটিকে এতোটাই নির্দয়ভাবে ও নির্বিচারে ব্যবহার করছে। বর্তমানে সমস্ত বিশ্ব ব্যবস্থাই হুমকির দরজায় এসে দাঁড়িয়ে আছে।

বিশ্ব জীববৈচিত্র্য দিবস- ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে আইইউসিএনে আয়োজনে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

টেকনাফ বাহারছড়া শীলখালী রেঞ্জের বনবীট কর্মকর্তা মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে, এনজিও সংস্থা (আইইউসিএন) এর কক্সবাজার বন বিশেষজ্ঞ আবুল কালাম আজাদ পরিচালনায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বন সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক সাদ্দাম হোসাইন।

এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকনাফ গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এর সাধারণ সম্পাদক ও পিপলস ফোরাম এর সদস্য নুরুল আমিন, টেকনাফ পৌর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানী, সাইফুল ইসলাম সহ বিভিন্ন রেঞ্জের বন কর্মীগণ।

উল্লেখ্য, ১৯৯৩ সালের শেষ দিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশে এই দিবস পালন বন্ধ করে দিলেও ২০০২ সালের ২২ মে পালনের জন্য দিবসটি পুনঃনির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। মূলত ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!