1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে মানব পাচার,শিশু,নারী নির্যাতন ও শীর্ষক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে নির্বাচিত জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,ঈমাম,পুরোহিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বৈদেশিক কর্মসংস্থান, মানব পাচার, শিশু-নারী নির্যাতন সহ টেকনাফের বর্তমান প্রেক্ষিত শীর্ষক দু’দিন ব্যাপী সচেতনতা বৃদ্ধির করণে লক্ষ্যে এক প্রশিক্ষশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ (ইউজিডিপি) ও ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকা’র সহযোগীতায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি’র সভাপতিত্বে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেনের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন ফ্যাসিলেটর কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সি,এ ছৈয়দ আহমদ মামুন প্রমূখ।

এ সময় উপস্থিত সকলেই মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং পাচার ও বাল্য বিবাহের শিকার ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য উপস্থিত জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক ও সচেতন মহলকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করার জন্য আহবান জানিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় অংশ-গ্রহণকারীরা মানব পাচার এবং বাল্য বিবাহের কারণ দারিদ্র সীমার নীচে বসবাস, সামাজিক সচেতনতার অভাব, শিক্ষার অভাব, প্রচলিত ধারণা ও বিশ্বাস, অন্ধ বিশ্বাস, নিরাপত্তার অভাব, জেন্ডার বৈষম্য এবং শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়া, শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়া, বিকলাঙ্গ সন্তান জন্মদান, পারিবারিক কলহ, বহু বিবাহ ও নির্যাতন বেড়ে যাওয়া, মানসিক ও শারীরিক নির্যাতন বেড়ে যাওয়া, বিবাহ বিচ্ছেদসহ বিবিধ কারণ সনাক্ত করেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!