1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত |টেকনাফ ৭১

  • আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

সংবাদদাতা,

কক্সবাজার জেলার অন্যতম ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টা ১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।

পরেশহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য এবং বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকবৃন্দ, ট্রাস্টি বোর্ডের সদস্যগন,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ।পর পরই শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আ.ন.ম. তৌহিদুল মাশেক তৌহিদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ ট্রাস্টি বোর্ডের সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ এর ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, এইচ.এম. ইউনুছ বাঙালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেমোরিয়াল কলেজ ট্রাস্টি বোর্ডের সদস্য ইব্রাহীম খলিল ৷ আরো উপস্থিত ছিলেন কায়সার রশীদ , প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ ৷ মুহাম্মদ হোছাইন কুতুবী, প্রভাষক, ইংরেজি বিভাগ। মুহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ৷ আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালী জাতির এক ঐতিহাসিক গৌরবময় দিন। এই স্বাধীনতা অর্জন করতে বাঙালী জাতিতে অনেক অগ্নি-পরীক্ষার সম্মুখীন হতে হয় ৷ ১৯৫২ এর ভাষা আন্দোলন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং সবশেষে ১৯৭১ সালের দ্বীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই মহান স্বাধীনতা অর্জিত হয়। পরিশেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!