1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে স্মার্ট ভূমি সেবায় সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভায় : দলিল হস্তান্তর

  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি/ সাইফুল ইসলাম, টেকনাফ।

 

ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” আর নয় হয়রানি ২৮ দিনে নামজারি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকালে দিবসটি উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি টেকনাফ শহরের শাপলা চত্ত্বর হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসাইন, টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সদর ইউনিয়নের (ভূমি সহকারী কর্মকর্তা) মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আজ উপজেলা ভূমি অফিস থেকে হতদরিদ্র ৩১টি পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অনলাইনে ই-নামজারি,দালাল প্রতারক থেকে সেবা প্রার্থীদের হয়রানি বিষয়ে সচেতনতা প্রদান করা হয়।

প্রসঙ্গত, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মর্টগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!