1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বন্যাকবলিত অসহায় মানুষের পাশে কক্সবাজার জেলা ছাত্রলীগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

শেখ রাসেল,  কক্সবাজার

কক্সবাজারে বন্যাদুর্গত মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা, ফাঁসিয়াখালী ও হারবাং ইউনিয়ে আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দি হয়ে পড়া বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন তারা।

বন্যাকবলিত মানুষের পাশে সমাজের বিত্তশালী মানুষকে দাঁড়ানোর আহবান জানিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত নেতারা জানান, ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে- ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার পানি, কেক, স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যাকবলিত মানুষের পাশে আছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি বন্যাদুর্গত কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। বন্যার এই কঠিন পরিস্থিতি যতদিন থাকবে আমাদের কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী কাজ করে যাব। এটা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্না চৌধুরী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জেলা ছাত্রলীগ বন্যার শুরু থেকেই বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগের দুই দিন রান্না করা খাবার, বেড়িবাঁধ রক্ষায় কাজ করাসহ আজকে ৫ শ মানুষের কাছে রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে তাদের এই ছোট্ট প্রয়াস। দেশের প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকে বলেও জানিয়ে তিনি বলেন, আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে দেশের জনগণের যেকোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। কক্সবাজার জেলা ছাত্রলীগ সবসময় সাধারণ ও অসহায় মানুষের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।

করোনা থেকে শুরু করে সব দুর্যোগে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে জানান এই ছাত্রলীগ নেতা।
ত্রাণ বিতরণে কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক কামরুজামান হিরু, সাংগঠনিক সম্পাদক গাজি নাজমুল, ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন কাদেরী প্রমূখসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ চকরিয়া উপজেলার আওতাধীন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে বৃষ্টিতে ভিজে ডিঙি নৌকায় করে ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রাণ দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নেটিজেনরা নানাভাবে প্রশংসা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীদের। তবে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদককে এইসব মানবিক কাজে এগিয়ে আসতে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!