1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

ইসরায়েলি জাহাজ জব্দ করলো ইরান

  • আপডেট সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালী থেকে ইসরায়েলি মালিকানাধীন ‘এমএসসি এআরআইইএস’ বিশাল এক জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড এয়ার ফোর্স। জানা গেছে, জব্দকৃত জাহাজটি বর্তমানে ইরানের সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।ইসরায়েলি জাহাজ জব্দ করলো ইরান

দ্য টেলিগ্রাফে বরাত দিয়ে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহর থেকে ৫০ নটিক্যাল মাইল (৯২ কিলোমিটার) উত্তর-পূর্ব থেকে জাহাজটি জব্দ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) গভীর রাত থেকে ইরানের হামলা নিয়ে উচ্চ সতর্ক অবস্থায় আছে ইসরায়েল। ইরানের হামলার হুমকির মধ্যেই এই ঘটনা ঘটলো।

এরআগে যুক্তরাজ্যের সেনাবাহিনী জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে অজ্ঞাত একটি দল।

মধ্যপ্রাচ্যের এক সামরিক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে একটি ভিডিও পাঠিয়েছেন। সেটিতে দেখা যাচ্ছে, বিপ্লবী গার্ডের কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে জাহাজটিতে নামছেন।

ভিডিওতে জাহাজটির এক ক্রুকে বলতে শোনা যাচ্ছে, “কেউ বাইরে যাবেন না।” পরে তিনি সবাইকে জাহাজের ব্রিজে (যেখান থেকে জাহাজ পরিচালনা ও চালানো হয়) যাওয়ার জন্য বলছেন।

ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, বিপ্লবী গার্ডের এক কমান্ডো হাঁটু গেড়ে বসে অন্যদের নিরাপত্তা দিচ্ছেন। ওই সময় হেলিকপ্টার থেকে অন্য আরও কমান্ডোরা নেমে আসেন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!