1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল 

সাবেক স্ত্রীর রেখে যাওয়া ওড়না দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

শরীয়তপুরের নড়িয়াতে সাবেক স্ত্রীর বিয়ের খবর পেয়ে রাব্বি মাদবর নামের এক যুবক আত্মহত্যা করেছে। সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ের সংবাদ শুনে স্ত্রীর রেখে যাওয়া ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রাব্বি।

সোমবার (৩ জুন) মধ্যরাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাঁও বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (৪ জুন) সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশে বাগানের মধ্যে থাকা একটি পরিত্যক্ত ঘর থেকে রাব্বির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত রাব্বি মাদবর (২৪) ওই এলাকার মামুন মাদবরের ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের শুরুতে একই গ্রামের মিম আক্তার ও রাব্বি ভালোবেসে বিয়ে করে। বিয়ের ৬ মাস পরই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দিলে বাবার বাড়ি চলে যায় মিম। বাবার বাড়ি গিয়ে মিম তার স্বামী রাব্বিকে তালাকনামা পাঠিয়ে দিলেও তাদের মধ্যে প্রায়ই যোগাযোগ হতো। গতকাল সোমবার দুপুরে মিম আক্তার রাব্বিকে খবর দেয় তার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এমন খবর পাওয়ার পর থেকে রাব্বি অস্বাভাবিক আচরণ শুরু করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির পাশে বাগানের মধ্যে থাকা একটি পরিত্যক্ত ঘরের দরজা বন্ধ করে প্রাক্তন স্ত্রী মিম আক্তারের পুরোনো ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাকে খোঁজ করতে গেলে ওই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

মৃত রাব্বির মা মমতাজ বেগম বলেন, আমার ছেলে মিমকে খুব ভালোবাসতো। গতকাল মিম মোবাইলে কল দিয়ে রাব্বিকে তার বিয়ের খবর বলে। এই খবর সহ্য করতে না পেরে সে মিমের পুরোনো ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমার ছেলে আর নেই, আমি এর বিচার চাই।

মিম আক্তার বলেন, বিয়ের পর থেকে রাব্বি আমাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত। আমার শরীরে এখনো অসংখ্য দাগ রয়েছে। যার কারণে বাধ্য হয়ে তাকে আমি তালাক দিয়েছি। তালাকের পর থেকে তার সঙ্গে আমার যোগাযোগ নেই। তার আত্মহত্যার বিষয়ে আমি কিছুই জানি না।

বিষয়টি নিয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রাব্বির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!