1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সীমান্তের ওপারে জান্তা সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল আরাকান আর্মির

  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমার জান্তা সরকারের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এ সময় অন্তত ৫০ জন সেনা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে বলে জানায় রাখাইন গণমাধ্যম। খবর দ্য ইরাবতীর।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৩ মে) রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপের বর্ডার গার্ড হেডকোয়ার্টারটি দখল করে তারা।

এর আগে আরাকান আর্মি বৃহস্পতিবার (২ মে) ‘কায়ি কান পাইন’ বর্ডার গার্ড পুলিশ সদর দফতরে হামলা করেছিল, কিন্তু জান্তা পুলিশ এবং সৈন্যরা তা প্রতিহত করেছে।

আরাকান আর্মি (এ) সূত্র জানায়, কায়ি কান পাইন গ্রামটি মংডু থেকে ১২ কিলোমিটার উত্তরে এবং ঘাঁটিটিতে হামলার সময় জান্তা সরকার তাদের কয়েকজন কমান্ডারকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছিল।

সূত্র মতে, জান্তা সরকার এখনও মংডু শহরের পূর্বে নিয়ো থিট কি এবং ইন দিন ফাঁড়ি নিজেদের দখলে রেখেছে।

বাসিন্দারা জানিয়েছেন, আরাকান আর্মির হামলার সময় কিছু জান্তা সেনা বাংলাদেশে পালিয়ে এসেছে। এরপর জান্তা সরকার শুক্রবার (৩ মে) ও শনিবার (৪ মে) মংডু, বুথিডাং এবং পাউকতাউ শহরে কয়েক দফা বিমান ও কামান হামলা চালায়।

একজন সামরিক বিশ্লেষক বলছেন ‘বুথিডাং, মংডু এবং অ্যানের জান্তা ঘাঁটিতে আরাকান আর্মি হামলা চালিয়েছে এবং আমরা শুনেছি যে সিত্তওয়ে এবং কিয়াউকফিউতে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।’

এছাড়া উত্তর রাখাইন রাজ্যের অন্যতম প্রধান ঘাঁটি বুথিডাং টাউনশিপে মিলিটারি অপারেশন কমান্ড ১৫ সদর দফতরে হামলা করেছে আরাকান আর্মি।

গত বছরের নভেম্বরে পাল্টাপাল্টি হামলার শুরু থেকে আরাকান আর্মি দক্ষিণ চীন রাজ্যের নয়টি রাখাইন শহর এবং পালেতওয়া টাউনশিপ দখল করেছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!