1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

তীব্র গরম ও তাপপ্রবাহে থাইল্যান্ডে চলতি বছরে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা পুরো ২০২৩ সালের মোট সংখ্যার চেয়ে বেশি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হযেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র গরম আবহাওয়ার কারণে থাইল্যান্ডের জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়ে। এতে কর্তৃপক্ষকে প্রায় প্রতিদিনই তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করতে দেখা যায়।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে হিটস্ট্রোকে মোট ৩৭ প্রাণ হারায়।

আরও পড়ুন: এ বছর তাপপ্রবাহ কি বিদায় নিলো?

মন্ত্রণালয় আরও জানায়, থাইল্যান্ডের কৃষিপ্রধান উত্তরপূর্বাঞ্চলে হিটস্ট্রোকে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছে।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহসহ আরও অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছর স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে বর্ষা আসবে থাইল্যান্ডে। তবে সামনে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুন: হিটস্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

এপ্রিল মাসে থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গতবছর দেশটিতে সর্বোচ্চ ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ জাতীয় রেকর্ড। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!