1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্য সেবার বিকল্প নেই

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকরা তথ্যসেবার মাধ্যমে রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে কক্সবাজারের মত উপকূলীয় অঞ্চলের ঝুঁকির মাত্রা বেশি থাকায় সঠিক সময়ে যথাযথ তথ্য সেবার কোন বিকল্প নেই। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য গুলো পড়ে এই অঞ্চলের মানুষ যদি ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত নিতে পারে তবেই তা এ সংক্রান্ত তথ্যসেবা হয়ে উঠবে।

গেলো ১২ই জানুয়ারি থেকে শুরু হওয়া আবহাওয়া, জলবায়ু এবং জনস্বার্থ বিষয়ক সাংবাদিকতার প্রশিক্ষণে এসব কথা উঠে এসেছে। ব্রিজেস প্রকল্পের অধিনে বিবিসি মিডিয়া অ্যাকশন নরওয়ের উন্নয়ন সহযোগি সংস্থা নোরাডের অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করে।

কক্সবাজার শহরের একটি হোটলেয় আয়োজিত এই প্রশিক্ষণে জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন, টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের ২২জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে জনস্বার্থ সাংবাদিকতার কৌশলগুলো হাতে কলমে শেখানো হয়েছে। সাংবাদিকরা কিভাবে তাদের তথ্য সেবার মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কিভাবে সিদ্ধান্ত নিতে সাহায‌্য করতে পারেন তাও সবিস্তারে আলোচনা হয়েছে।

সমাপনী দিনে সাংবাদিকরা বলেন- শুধুমাত্র কৌশল না জানার কারণেই বেশিরভাগ সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে যথাসময়ে তথ্য সেবা পৌঁছানো সম্ভব হয়নি। শুধু জনগোষ্ঠীই নয় কক্সবাজারে আবহাওয়া ও জলবায়র প্রভাবে ঝুঁকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় সরকারসহ সবাই যেন উদ্যোগী হয় সেই প্রচেষ্টাও করবেন সাংবাদিকরা এমন প্রত্যয়ও ঘোষণা করেন তারা।

প্রশিক্ষণ পরিচালনা করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী, আশিকুর রহমান চৌধুরী, ফয়সাল তিতুমীর, আহমেদ রেজা এবং বিবিসির এই প্রকল্পের বাস্তবায়ন অংশীদার রাইমসের আবহাওয়াবিদ সৈয়দা সাবরিনা সুলতানা।

এছাড়া এই প্রশিক্ষণের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টার মো. আল মামুন, প্রকল্প পরিচালক হাসানুল বান্না, প্রকল্প ব্যবস্থাপক মীর আরাফাত রহমান, মিডিয়া ডেভেলাপমেন্ট ম্যানেজার রাশেদুল হাসান।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বিবিসি মিডিয়া অ্যাকশন কক্সবাজার ছাড়াও জামালপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা এবং সুনামগঞ্জের ১০০ জন সাংবাদিকের আবহাওয়া, জলবায়ু এবং জনস্বার্থ বিষয়ে দক্ষতা উন্নয়নে কাজ করবে। এসময় প্রশিকক্ষণ পাশাপাশি চলবে মেন্টরিং কর্মসূচিও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!