1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক ৬

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

• ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের বাসিন্দা মো. কামাল হোসেন (৩৫), মো. নূরুল হাকিম (৩৭), মো. জাহিদ হোসেন (২৯), মো. আব্দুর রহিম (১৮) এবং পটুয়াখালী কলাপাড়া এলাকার বাসিন্দা মো. করিম (৫০) সহ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য মো. একরামুল্লাহ (২২)।

রবিবার (২ মার্চ) দুপুরে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার সহ ৬ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক।

তিনি জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং র‍্যাব কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে অভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি আরো বলেন, কোস্ট গার্ড অভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত বোট এবং মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!