1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হলেন তাহের আহমদ নিশান

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক :

টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের শূন্যপদে সভাপতির আবেদনের প্রেক্ষিতে জেলা কমিটির সুপারিশক্রমে তাহের আহমদ নিশানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

গত ৩রা মার্চ ২০২৫ইং কক্সবাজার জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সুপারিশক্রমে স্কুল জীবনে ছাত্রদল থেকে উঠে আসা বিএনপি পরিবারের সন্তান,টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির ঐতিহ্যবাহী উলুচামরী কোনাপাড়ার মরহুম হাজী ছিদ্দিক আহমদের স্নেহধন্য তাহের আহমদ নিশানকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টেকনাফ উপজেলা শাখার সভাপতি হোসাইন মোহাম্মদ আনিম জানান,এই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রকাশ হেলাল মেম্বার জীবিকার তাগিদে প্রবাসী হওয়ায় এই পদটি শুণ্য হয়ে পড়ে। এমতাবস্থায় দলীয় কার্য্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে জেলা কমিটি বরাবর সুপারিশনামা প্রেরণ করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় কার্য্যক্রমকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে তাহের আহমদ নিশানকে দায়িত্ব অর্পণ করেন।

এক প্রতিক্রিয়ায় তাহের আহমদ নিশান বলেন,দীর্ঘদিন পর আমাকে দল মূল্যায়ন করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে দলের প্রার্থীর পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

তাহের আহমদ নিশানকে টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জেলা শ্রমিক দল নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাহের আহমদ নিশানকে অভিনন্দন জানিয়েছেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!