1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টেকনাফ পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় টেকনাফ পৌর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল শুক্কুরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আয়ুবের পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, টেকনাফ পৌর বিএনপির সিঃ সহ-সভাপতি হাফেজ এনামুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি- হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি- আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সা. সম্পাদক- শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক- আক্তার হোসেন বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও হ্নীলা ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ আলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- এইচ এম ওসমান গণি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ ইসমাঈল, সিঃ যুগ্ম সম্পাদক- আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক- মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর তাঁতী দলের আহ্বায়ক- আব্দুর রহমান সদস্য সচিব শামসুল আলম,টেকনাফ সরকারি কলেজের আহ্বায়ক আতা উল্লাহ আল কাদেরী, পৌর ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ সাগর।

দোয়া মাহফিল শেষে টেকনাফ নেতৃবৃন্দরা বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আরও আমাদের মাঝে ফিরিয়ে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- টেকনাফ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, নুরুল আলম, রহিম উল্লাহ, জাহেদ হোসেন টুটুল, আব্দুল গফফার, মো. আমল পুতু, পৌর যুবদল ১ নং ওয়ার্ড শাখার সভাপতি-নুর কবির, সা. সম্পাদক-জিয়াউর রহমান, ৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নুরুল আমিন, কাসেম, জাহাঙ্গীর, রাসেল, আবুল কালাম, রফিক সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off