1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে আঃ লীগের সাধারণ সম্পাদক সহ গ্রে*ফ*তা*র ৬ জন 

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে রাতে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের টেকনাফ উপজেলা শাখার ৬ জন নেতা কে গ্রেফতার করেছে।

তারা হলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ (৫০) সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী (৫৫) কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তারেক মোহাম্মদ রনি (৩৭) সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ সভাপতি শফি উল্লাহ (৫৫), সহ সভাপতি শফিকুর রহমান (৪৯) ও ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সৈয়দ আলম (৫০)। তার মধ্যে মোর্শেদ ও রণি কক্সবাজার -৪ আসনের সাবেক এমপি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলীর ছেলে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য সূত্রে জানাগেছে, গেল শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মসজিদে শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধুর) ৫০ তম শাহাদাত বার্ষীকি ও ১৫ আগস্ট শোক দিবস পালন করেন এবং পরে কাঙ্গালী ভোজের আয়োজন করেন। এ খবর দ্রুত ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পুলিশ।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন জানান, শুরু তাদের গ্রেফতার করলে হবে না, এদের চেয়ে আরো বড় বড় আওয়ামী লীগ নেতা টেকনাফে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে । আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি বাকি যারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকেও গ্রেফতার করা হোক।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৬ জন বিভিন্ন পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে। তবে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!