1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এগিয়ে যাবে”দৈনিক সমুদ্রকন্ঠ”বনভোজনে কউক চেয়ারম্যান

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৬৮৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:::কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি,পিএসসি
বলেছেন,মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে বদলে যাবে কক্সবাজার। উন্নয়ন কর্তৃপক্ষের জনবল নিয়োগের পর কাজের গতি আনতে উখিয়া, পেকুয়া ও মহেশখালীতে কউক এর তিনটি অফিস করার প্রক্রিয়া চলছে।
তিনি শুক্রবার (৩ মার্চ ) বিকালে ইনানী রেস্ট হাউজে দৈনিক সমুদ্রকন্ঠ পত্রিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দৈনিক সমুদ্র কন্ঠকে কক্সবাজারের ব্যতিক্রম ধরনের একটি পত্রিকা উল্লেখ করে কউক চেয়ারম্যান বলেন,আমার বিশ্বাস সমুদ্রকন্ঠ নিরপেক্ষতার ধারাবাহিকতা বজায় রাখবে। আপোষহীন এই পত্রিকার সম্পাদক,বার্তা সম্পাদক ও প্রতিনিধিদের ইঙ্গিত করে সমাজের অসঙ্গতি অব্যাহতভাবে জনগণ ও দেশের কল্যাণে তুলে ধরার আহ্বান জানান তিনি।
কউক চেয়ারম্যান আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার আমি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছি। অনেক কাঠখড় পুড়িয়ে কক্সবাজারে কউক দাঁড় করিয়েছি। জীবনে অনেক বড় বড় ক্রাইসিস দেখেছি, আমি পিছু হটার মানুষ নই। আমি সবসময় মৃত্যুকে স্মরন করি সততার সাথে কাজ করে যাচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত কক্সবাজারের উন্নয়নের কাজ করে যাওয়ার ঘোষণা দেন কউক চেয়ারম্যান ফোরকান আহমদ। তিনি সাংবাদিকদেরকে সকল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সৎ সাহস রেখে কাজ করার জন্য আহবান জানান।
সভাপতির বক্তব্য সমুদ্রকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ বলেন,আমি শুধু মাত্র প্রতিবাদ করার জন্য সাংবাদিকতাকে বেছে নিয়েছি।একই কারণে পত্রিকার প্রকাশ ও সম্পাদনার দায়িত্ব পালন করে যাচ্ছি। দালালি সংবাদ পরিবেশন করতে পারিনা বলে কক্সবাজারে আজ আমি অনেকের শত্রু।তিনি বলেন,অনেকেই রোষানলে পড়ার ভয়ে সমুদ্রকন্ঠে কাজ করার সাহস পান না। আজ যারাই আমার সহকর্মী সবাই সাহসী ও অপোষহীণ। সম্পাদক মঈনুল হাসান পলাশ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনি কি মানের সাংবাদিক হবেন সেটি নির্ভর করবে নিজের উপর লিখার উপরে।
সমুদ্র কন্ঠের বার্তা সম্পাদক আমিরুল ইসলাম মো: রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইনানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ সিদ্ধার্থ সাহা,পত্রিকাটির স্টাফ রিপোর্টার ও উখিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কমরুদ্দীন মুকুল। উক্ত বার্ষিক বনভোজনে পত্রিকাটির সকল স্টাফ রিপোর্টার, প্রত্যেক উপজেলা আগত প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!