1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড

র‌্যাব-১৫ আটক করল নাজির পাড়ার ভুট্টো হত্যার ৮ আসামী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

টেকনাফের আলোচিত নুরুল হক ভুট্টো হত্যার সাথে জড়িত থাকার দায়ে ৮জন আসামীকে আটক করেছে র‌্যাব-১৫। নিহত ভুট্টো ওই এলাকার এজাহার মিয়ার ছেলে। আটকেরা হলেন, মৌলভীপাড়ার জাফর আহাম্মদের ছেলে সাইফুল ইসলাম (১৯), মৃত ইউনুস আলমের ছেলে মোঃ শাকের (২২), মৃত আবুল কালামের ছেলে রমজান আলী (২৮), পিতা-রশিদ আহমেদের ছেলে মোঃ আয়ুব (২২) মোঃ হাশেমের ছেলে নুর কালাম (২০)আবুল কালামের ছেলে ফরিদ আলম (২০) মৃত কবির আহমদের ছেলে সৈয়দ আলম (৩৫) মশিউর রহমানের ছেলে ঈসমাইল (২৮)কে আটক করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার সন্ধায় র‌্যাব-১৫ এর কক্সবাজার সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এক সংবাদ বিঙপ্তিতে গণমাধ্যম কে জানান,

গত ১৬ মে টেকনাফের মৌলভীপাড়া গ্রামে পা কেটে বিচ্ছিন্ন করে নুরুল হক ভুট্টো কে হত্যা করে দুর্বৃত্তরা । বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে জানা যায়।

তিনি আরো জানান, বিষয়টি র‌্যাবের নজরে আসলে আসামী গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল উক্ত মামলার এজাহারভুক্ত আসামীদের আটক করতে সক্ষম হয়।

গ্রেফতার কৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off