1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

নি’র্ল’জ্জ টেকনাফ উপজেলার বিএনপির একটি অংশ!

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

নির্লজ্জ টেকনাফ উপজেলার বিএনপির একটি অংশ! একসময় আওয়ামী লীগের পদ-পদবি নিয়ে এই জনপদে যারা ত্রাস সৃষ্টি করেছিল, আজ তারাই নতুন মোড়কে নেতা সাজছে! এ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে দেওয়া একটি পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফের অন্যতম ছাত্র প্রতিনিধি, এনসিপি নেতা জুলাই যোদ্ধা বাহা উদ্দিন লিখেছেন।

গত (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার তিনি লেখেন…

“নির্লজ্জ টেকনাফ উপজেলার বিএনপির একটি অংশ! একসময় আওয়ামী লীগের পদ-পদবি নিয়ে এই জনপদে ত্রাস সৃষ্টি করেছিল,আজ তারাই নতুন মোড়কে নেতা সাজছে : বাহা উদ্দিন

আমাদের প্রিয় ছাত্র জনতা আপনাদের আবারও মাঠে নামতে হবে এটা এখন শুধু সময়ের বাদী।

আমরা ২৪-এর জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম
একটা স্বৈরাচারের বিরুদ্ধে। ক্ষমতার দম্ভ, জুলুম আর ভয়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে।
সেদিন প্রশ্ন ছিল- ক্ষমতা না জনতা?
আমরা বেছে নিয়েছিলাম জনতাকে।
কিন্তু আজ প্রশ্ন বদলেছে।
আজ প্রশ্ন-টেকনাফের জনগণ না আওয়ামী দোসরদের আশ্রয়দাতা রাজনীতি?

দুঃখজনক হলেও সত্য-টেকনাফ উপজেলায় বিএনপির একটি অংশ দলের নাম ভাঙিয়ে আওয়ামী দোসরদের লালন-পালন করতেছে।
যারা একসময় আওয়ামী লীগের পদ-পদবি নিয়ে এই জনপদে ত্রাস সৃষ্টি করেছিল,আজ তারাই নতুন মোড়কে নেতা সাজছে।
এটা পরিবর্তন নয়, এটা বিএনপির আদর্শ নয়,এটা বিশ্বাসঘাতকতা। এটা গণআন্দোলনের সাথে সরাসরি প্রতারণা।
আমরা কাউকে ক্ষমতায় বসাতে রক্ত ঝরাইনি,
আমরা অন্যায়ের রঙ বদলাতে রাজপথে নামিনি।
যারা গতকাল দালাল ছিল,আজ তারা যদি “নেতা” হয়-তাহলে আমরা এখন চুপ থাকা মানে অপরাধ।
তাই আজ আবার বলতে হচ্ছে দল নয়, দোসরদের বিরুদ্ধে। নাম নয়, নীতিহীনতার বিরুদ্ধে।
টেকনাফ কোনো দালাল তৈরির কারখানা না।
এই মাটি জাগবে, প্রশ্ন করবে, প্রতিরোধ গড়বে। ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off