1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক 

বহু মামলার পলাতক আসামি দ্বীপের মাদক সম্রাট জিয়াবুল অবশেষে র‌্যাবের জালে আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৮৫৪ বার পড়া হয়েছে
 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ থানাধীন কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শাহ পরীর দ্বীপের মাদক সম্রাট জিয়াবুল গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান, ১৪ আগস্ট রাত পৌনে এগারোটায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন কচুবনিয়া এলাকায় মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শাহপরীর দ্বীপের শীর্ষ মাদক কারবারি বহু মামলার পলাতক আসামি  জিয়াবুল ওরুপে জিয়াকে আটক করা হয়। সেই একই এলাকার মৃত নজির আহমদ এর ছেলে।
র‌্যাবের কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামী শাহপরীর দ্বীপের মাদক সম্রাট জিয়াবুল নামে খ্যাত এবং গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে  বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করেছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নং-৫৩/২০, প্রসেস নং-১৬৭০২/২১, জিআর- ৯৬১/২০, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (গ)/৪১ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off